Sunday, November 3, 2013

It is thy power that gives me strength to act.



আমার সকল অঙ্গে তোমার পরশ
লগ্ন হয়ে রহিয়াছে রজনিদিবাসে
প্রাণেশ্বর, এই কথা নিত্য মনে আনি
রাখিবো পবিত্র করে মোর তনুখানি ।

মনে তুমি বিরাজিত হে পরমজ্ঞান
এই কথা সদা স্মরি মোর সর্বধ্যান
সর্বচিন্তা হতে আমি সর্বচেষ্টা করি
সর্বমিথ্যা রাখি দিব দুরে পরিহরি ।

হৃদয়ে রয়েছে তব অচল আসন
এই কথা মনে রেখে করিব শাসন
সকল কুটিল দ্বেষ, সর্ব অমঙ্গল
প্রেমের রাখিব করি প্রস্ফুট নির্মল ।

সর্ব কর্মে তব শক্তি এই জেনে সার
করিব সকল কর্মে তোমার প্রচার ।
_______________________________


Life of my life,
I shall every try to
Keep my body pure,
Knowing that thy living touch is upon m limbs.

I shall ever try
To keep all untruths out from my thoughts,
Knowing that thou art that truth which
Has kindled the light of reason
In my mind.

I shall ever try
To drive all evils away
From my heart
And keep my love in flower,
Knowing that thou hast thy seat
In the inmost shrine of my heart.

And it shall be my endeavor
To reveal thee in my actions,
Knowing it is thy power gives me
Strength to act.

__________________________________

Verse 4. Gitanjali.

No comments:

Post a Comment